
স্টাফ রিপোর্টার॥ উপজেলার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন বখতের সভাপতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের নেছার আহমদ এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাবু প্রদীপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, যুবনেতা রেজাউল করিম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি/সম্পাদক যথাক্রমে আকমল হোসেন ও মিনাজ মিয়া, যুবনেতা সামসুদ্দোহা রোকন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.