
স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার জন্ম দিন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,বাংলাদেশ। ওই দিন বাদ জোহর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের রহমানীয়া মাদ্রাসায় মিলাদ,দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। অপরদিকে বাদ আসর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগা মসজিদে মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ড. মো: আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি মো: বদরুল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন প্রমুখ।
মরহুম এম সাইফুর রহমান কর্মময় জীবনে তাঁর অনন্য গুণে মানুষের হ্রদয়ে ঠাঁই করে নিয়ে ছিলেন। দেশ দুনিয়ায় নাম কুড়ানো মৌলভীবাজারের বাহারমর্দনের সেই ছেলেটি দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার সাথে বাজেট পেশ করেছেন। কর্মে তাঁর অনন্য গুণ তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা বিশ্বাস আর কাজের প্রতি নিখাঁদ আন্তরিকথা ও কর্তব্যকর্মে দ্বায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজার সহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাধাঁনো উন্নয়নের চোঁয়া।
এম সাইফুর রহমান ১৯৩২ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর, মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার মোহাম্মদ আব্দুল বাছির,মাতার তালেবুন নেছা। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত হন। তাঁর শেষ ইচ্চানুযায়ী গ্রামের বাড়ি বাহারমর্দনে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.