স্টাফ রিপোর্টার॥ নাসিব মৌলভীবাজার জেলা শাখা ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে ৫দিন ব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্হাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
১৩ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় জাতীয় মহিলা সংস্হার আইভি রহমান অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় নাসিব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাংলারদিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে ও নাসিব জেলা শাখার সাধারণ সম্পাদক শেকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াছমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন বিউটি পার্লারের ৩০ জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা থেকে আগত প্রধান প্রশিক্ষক রোকসানা মিনা ও সহকারী প্রশিক্ষক মুর্শেদা আক্তার মুক্তা ৫দিন ব্যাপী উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.