
স্টাফ রিপোর্টার॥ জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
মঙ্গলবার ১২ অক্টোবর পৌরসভায় হলরুমে জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যর্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.