
প্রনীত রঞ্জন দেবনাথ॥ শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মন্দির, পূজামন্ডপ ও অস্বচ্ছল ব্যক্তিদের অনুকূলে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করা হয়। বুধবার ১৩ অক্টোবর বেলা দেড় টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরমেয়র মো. জুয়েল আহমদ, ওসি ইয়ারদৌস হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ। অনুষ্ঠানে ৮ জন অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে মাথাপিছু ৭ হাজার টাকার একটি করে চেক ও ২৮টি মন্দির ও পূজামন্ডপে পৃথক পৃথক সাড়ে ৬ হাজার টাকার একটি করে চেকসহ মোট ৩৫টি চেক বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.