
স্টাফ রিপোর্টার॥ পর্যটন জেলা মৌলভীবাজারে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস। দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার্থে শ্রীমঙ্গল থেকে বড়লেখা মাধবকুন্ড ও বড়লেখা থেকে শ্রীমঙ্গল লাউয়াছড়া পর্যন্ত জেলার অভ্যান্তরিন পর্যটন স্পট গুলো ঘুরে দেখতে চালু হতে যাচ্ছে ‘ট্যুরিস্ট বাস’।
মৌলভীবাজার জেলা প্রশাসন এর উদ্যোগে বৃহস্পতিবার ১৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ট্যুরিস্ট বাস’ চালুর উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ রঞ্জনের চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান। প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটকরা আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় পর্যটকরা ২-৪টি দর্শনীয় স্থান দেখেই ফিরে যান। আবার মাঝেমধ্যে বিড়ম্বনায় পড়েন। কম সময় ও কম খরচে এসব পর্যটন কেন্দ্র দর্শনের জন্য চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’।
বৃহস্পতিবার ১৪ অক্টোবর দূপুরে সিলেটের বিভাগীয় কমিশনার ট্যুরিস্ট বাস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, পর্যটকদের জন্য শ্রীমঙ্গল থেকে কুলাউড়ার গগন টিলা, হাকালুকি হাওর, বড়লেখার আগর বাগান ও মাধবকুন্ড জলপ্রপাত দেখার জন্য এবং একইভাবে বড়লেখা, জুড়ি ও কুলাউড়ার ভ্রমন পিপাসুরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সুন্দর্য উপভোগ করার জন্য তাঁরা এ উদ্যোগ নেন।
বাসটি প্রতিদিন সকালে শ্রীমঙ্গল শ্যামলী পরিবহন বাস কাউন্টার ও নিউজ কর্ণার থেকে ছেড়ে যাবে বড়লেখা মাধবকুন্ড পর্যন্ত। যার জন্য প্রতি জনের ফ্রি নিধারণ করা হয়েছে লান্সসহ ৪০০ টাকা এবং লান্স ছাড়া ৩০০ টাকা। অনুরুপভাবে বড়লেখা শ্যামলী পরিবহন কাউন্টার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে আসবে আরও একটি বাস। যার ফ্রি ৩৫০ ও লান্সসহ ৪৫০ টাকা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.