বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর মোঃ আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারি মোঃ শাহেদ আলী এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার মাদ্রাসার সভাপতি সাব্বির ইসলাম তানভির ও সেক্রেটারি কুতুব উদ্দিন মোঃ বখতিয়ারকে অত্যন্ত শান্ত পরিবেশে ১৫ অক্টোবর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে আটক করার তীব্র নিন্দা জানিয়ে ও অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার জেলার দীর্ঘদিনের ঐতিহ্য হলো সকল দলের রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন ধর্ম ও বর্ণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কোন রাজনৈতিক দলের কর্মীদের গ্রেফতার তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে উপস্থাপনা নজিরবিহীন। ইসলামের বিধি-বিধান মেনে চলে সুন্নতি লেবাস পরিধানকারী মাদ্রাসার ছাত্রদের এভাবে উপস্থাপন করলে সকল ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লাগা স্বাভাবিক।
জেলা জামায়াত নেতৃবৃন্দ, কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্যকে জিহাদি বই হিসেবে আখ্যায়িত করলে নতুন প্রজন্ম ইসলাম সম্পর্কে জানার আগ্রহ হারিয়ে ফেলবে। জেলা জামায়াত নেতৃবৃন্দ সকল অপপ্রচার বন্ধ করে নিরীহ মাদ্রাসা ছাত্রদের অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াত প্রচার সেক্রেটারী মোঃ ইয়ামির আলী উক্ত বিষয় উল্লেখ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.