ফখর উদ্দিন আহমদ॥ সিলেটের খাদিম পাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী মোঃ রুবেল আহমদ ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের বালিয়াটিলা হাজী আহাদ মিয়া জামে মসজিদের ৯১ জন মুসল্লি এবং বালিয়া টিলা সুন্নীয়া দাখিল মাদ্রসার ও হাজী আহাদ মিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ২১ হাজার টাকা বিতরণ করেছেন।
এ উপলক্ষ্যে মাদ্রাসা প্রঙ্গনে মোঃ রুবেল আহমদ এর সভাপত্বিতে এবং মাদ্রসার সুপার মৌলানা নুমান আহমদ আল কাদেরিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক নুরুর রহমান খছরু, হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ বক্স, হাজী মোঃ সামছু উদ্দিন, ফয়জুর রহমান চৌধুরী,গুলজার আহমদ মেম্বার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.