
স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ উদ্দিন (বটল) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
২৫ অক্টোবর সোমবার এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, মরহুম আসাদ উদ্দিন একজন সদালাপী, নির্লোভ ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্থানীয় জনগণ তার শুন্যতা দীর্ঘদিন অনুভব করবে।
মন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আসাদ উদ্দিন (বটল) আজ নিউয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.