
কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, বর্তমান মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুক্তাদির চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় উপস্থিত সকলেই তাকেই পুনরায় ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শুক্রবার ২৯ অক্টোবর রাত ৮টায় আব্দুল মুক্তাদির চৌধুরীর বাড়িতে আয়োজিত নির্বাচনী মতমিনিময় সভায় সাবেক মেম্বার আফরোজ আহমদের সভাপতিত্বে ও আতিকুর রহমান চৌধুরী পারভেজের পরিচালনায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী, হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র পাল, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিদ্যুৎ পাল, দাসেরমহল গ্রামের সনাতন ধর্মের মুরব্বী বিপেশ চন্দ্র শীলসহ আরো অনেকে। এসময় ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল মুক্তাদির চৌধুরীর সঠিক নেতৃত্বের কারণে ওয়ার্ডের রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। আবারো এই ওয়ার্ডের অবশিষ্ট উন্নয়ন কাজের জন্য আব্দুল মুক্তাদিরকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই ওয়ার্ডে তাঁর কোন বিকল্প নেই।
মেম্বার প্রার্থী আব্দুল মুক্তাদির চৌধুরী বলেন, আমার ওয়ার্ডের সম্মানিত ভোটাররা যদি আমার উন্নয়নের কর্মকান্ডকে মূল্যায়ন করে আমাকে আবারো তাদের মূল্যবান ভোট প্রদান করেন তাহলে আমি বিগত সময়ের তুলনায় কুলাউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো। এলাকায় বিভিন্ন সামাজিক সেবামূলক, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি করোনাকালীন সময়েও এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম। আসন্ন ইউপি নির্বাচনে সকলের অব্যাহত সহযোগিতা কামনা করছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.