আব্দুর রব॥ বড়লেখায় শুক্রবার রাতে বিদ্যূৎ স্পিৃষ্ট হয়ে জুমন আহমদ (২৪) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যূ ঘটেছে। নিহত জুমন সিলেট শহরের বাঘবাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।
হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের চৌমোহনায় হক ব্রাদার্সের নির্মানাধীন বিল্ডিংয়ের রাজমিস্ত্রি জুমন আহমদ শুক্রবার রাতে গ্রাইন্ডিং মেশিন ডিসকানেক্ট করতে গিয়ে বিদ্যূৎ স্পিৃষ্ট হয়। গুর”তর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিল্ডিংয়ের ঠিকাদার গাজী আহমদ জানান, ২৭ আগষ্ট শনিবার বাদ যোহর নিহত জুমনের সিলেটস্থ পাড়ায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.