
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার ২ হাজার ৭ শত ৫ জন অসহায় চা শ্রমিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই চেক দেওয়া হয়েছে।
রোববার ৭ নভেম্বর বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুন্সিবাজার ইউনিয়নের ১ হাজার ৩০৫ এবং উত্তরবাগ ইউনিয়নের ১ হাজার ৪০০ জন চা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রাজনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখ্ত, রাজনগর থানার অফিসার নজরুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.