
আব্দুর রব॥ বড়লেখায় ‘সূচনা’ প্রকল্পের উপকারভোগীদের সর্বোত্তম অনুশীলন সমূহের প্রদর্শন ও সমাবেশ ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পূর্ব-মাইজগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এতে উপকারভোগীরা সূচনা প্রকল্পের প্রশিক্ষণ গ্রহণ, আর্থিক অনুদান ও নানা উপকরণ নিয়ে হাঁস-মুরগি, গবাদিপশু পালন, শাক-সবজি ও মৎষ্য চাষ করে পরিবারে সচ্ছলতা অর্জনের গল্প তুলে ধরেন।
ইউপি সদস্য রুব্বান বেগমের সভাপতিত্বে ও সূচনার ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, সাংবাদিক এ.জে লাভলু, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি শামসুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি গুলজার আহমদ, সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিন, টেকনিক্যাল কর্মকর্তা মতিউর রহমান, জিসিডিও অসীম চন্দ্র দাশ, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, উপকারভোগী ফাহমিদা আক্তার, আয়েশা বেগম, মিনা বেগম, সুহাদা বেগম, খালেদা বেগম, হাজেরা বেগম, লিলি রাণী দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.