
স্টাফ রিপোর্টার॥ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যক্তিকে জরিমানা ও ৪টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।
৯ নভেম্বর মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোঃ তানভির হোসেন। প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক মোঃ বদরুল হুদা। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। গাড়ীচালক ও শ্রমিকদের শব্দদূষণরোধে সচেতন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.