এম. মছব্বির আলী॥ কুলাউড়ার সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের আজীবন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী ও দুর্দিনের সাথী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান মরহুম আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী।
২৮ আগস্ট রোববার এ উপলক্ষে পারিবারিক বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে প্রয়াত এ নেতার কবর জিয়ারত, কোরআনখানি, কাঙ্গালিভোজ, মিলাদ ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য। আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদের উদ্যোগে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ছেলে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামর”ল ইসলাম। তিনি জানান, আমি সর্বস্তরের মানুষের কাছে আমার বাবার জন্য দোয়া চাই। বাবার মতো আমিও আপনাদের পাশে থেকে কাজ করে যাব।
উল্লেখ্য, সাবেক এমপি আব্দুল জব্বার ১৯৯২ সালের ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.