
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের কলেজ রোডের এলাকা থেকে সদর থানার মামলা নং- ৩, তাং-৮/৯/২১ ধারা- ৪৬৮/৪৭১/৪২০/১৯৭/৩৪ সংক্রান্তে এজারনামীয় ৭নং আসামি মোহাম্মদ আলী শাহান (৩২) প্রতারনার ও জাল জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সিনিয়র অফিসারদের নামের সীল সহ গ্রেফতার করা হয়। পিতা মৃত মোঃ জাকির হোসেন, সাং শ্রীনাথপুর, থানা কমলগঞ্জ জেলা মৌলভীবাজার।
উল্লেখ্য যে, সেসহ এজাহারনামীয় অপরাপর আসামীগন বিভিন্ন অফিসের কর্মকর্তার সীল ও সাক্ষর জাল জালিয়াতি করিয়া বিআরটিএ অফিস হইতে লাইসেন্স করিয়া আসিতেছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.