
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে পানিতে ডুবে আরিয়ান নামক ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে। সে একই ইউনিয়নের চাতলগাঁও গ্রামের আরব আমিরাত প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পুত্র।
এছাড়া নিহত শিশু আরিয়ান দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক মোক্তাদির হোসেন নাতি ও নিউনেশন পত্রিকার প্রতিনিধি এম মছব্বির আলীর ভাতিজা।
পারিবারিক সুত্রে জানা যায়, শিশু আরিয়ান মায়ের সাথে নানা বাড়ি কৌলা রশি গ্রামে বেড়াতে গেলে মঙ্গলবার দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.