
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামের একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
বুধবার ১৭ নভেম্বর সকালে এলাকাবাসী ব্রিজের রেলিং এ এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উদ্ধার হওয়া লাশ একই ইউনিয়নের পার্শবর্তী বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পারিবারিক কলহের কারণে সুমন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ব্রিজ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.