
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশের একটি দল।
কুলাউড়া থানার এসআই মহসিন তালুকদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর ২৯/১২ (শ্রীমঙ্গল) এর তিন মাসের সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ এখলাছুর রহমান ও জিআর ১৮/১৪ (রাজনগর) এবং জিআর ১৬০/২০ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ তাহির মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এখলাছুর রহমান কুলাউড়া থানার সঞ্জবপুর গ্রামের মৃত হাজী আব্দুর রহিমের ছেলে এবং মোঃ তাহির মিয়া একই উপজেলার মনোহর পুর গ্রামের মৃত মুছদ্দর আলীর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন কুলাউড়া থানার একটি বিশেষ অভিযানে ২ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.