বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার হলিচাইল্ড একাডেমির (কাঁঠালতলী) সহকারি শিক্ষক এমদাদুল করিম শিমুল’র বাবা দক্ষিণ কাঁঠালতলী এলাকার বাসিন্দা সমাজসেবক হাবিবুর রহমান চৌধুরী (৬৮) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহী...রাজিউন)।
২৮ আগস্ট রবিবার রাতে সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ যোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.