
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা এর সভাপতিত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও ক্যাব সদস্য বকসি ইকবাল আহমদ, জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুর রহমান বাবুল, নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন,জেলা পরিসংখ্যান সহকারী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.