
স্টাফ রিপোর্টার॥ সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা কমিটির উদ্দ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক জেলা নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর মঙ্গলবার ওয়েস্টার্ন চাইনিজ রেস্টুরেন্টে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সাংবাদিক ডাঃ ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহরলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফি উদ্দিন প্রমুখ। সংলাপে জেলার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নাগরিক সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.