স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরের গুলি ভর্তি এলজি বন্দুক ও দেশীয় অস্ত্রসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ৩০ আগষ্ট দুুপুরে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে এক প্রেস ব্রিফিং র্যাবের সিনিয়র এ এস পি হায়াতুন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজনগর উপজেলার উত্তর ঘর গাও এলাকা থেকে পাবেল মিয়া ও উজ্জল মিয়া নামে দুইজনকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক, ৩টি কার্তুজ, ৪টি ছোরা, ১টি চা পাতি ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্বার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্যাব কমান্ডার আরো জানান, আটককৃতরা এলাকায় অস্ত্রের ভয়ে ত্রাসের রাজস্ব করতো। তাদের ভয়ে লোকজন কথা বলতে সাহস পেতো না। বিভিন্ন সময় তারা সরকারী কর্মকর্তাকে হুমকি প্রদান, ফিসার ম্যান গ্রপের লাঠিয়াল ও রাজনৈতিক ছত্রছায় ভাড়াটে হিসেবে কাজ করতো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.