
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে হযরত জালাল শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যক্তি উদ্যোগে পোষাক ও পাগড়ি প্রদান করা হয়।
বৃহস্পতিবার ২ ডিসেম্বর দুপুর ১২টায় আদমপুর হযরত জালাল শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে পাজামা পাঞ্জাবি ও পাগড়ি প্রদান করেন আদমপুরের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী।
মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক মামন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার ক্বারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় পোষাক ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, লতিফিয়া সিতারা বিবি ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা এম, এ, জলিল, সমাজসেবক দিদার আলী, আদমপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম, শিক্ষক মাওলানা মোয়াজ্জম হোসেন, মাওলানা আলমগীর হোসাইন, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আব্দুর রউফ, বেলাল আহমেদ, শাহজাহান আহমেদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.