
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি ও তার স্ত্রী মৌরীন কিবরিয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার কমলগঞ্জ সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মৌরীন কিবরিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে মৌরীন কিবরিয়ার স্বামী গোলাম কিবরিয়া শফি প্রতিনিধির মাধ্যমে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেন। কমলগঞ্জ সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.