
স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিলেট এর আওতাধীনসিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলভীবাজার এর দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ৮ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া ১০ নং হাজীপুর ইউপিস্থ পীরের বাজার“মাইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার” প্রোঃ নোমান আহমেদ এর সামনে পাকা রাস্তার থেকে ১,৬০,৯০০ জাল টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। আসামী হলেন সাদেক আলী (২৯), পিতা-তজুম্মুল আলী, গ্রাম বিলেরপাড়, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ২৫-ক ধারায় মামলা দায়েরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.