
পলি রানী দেবনাথ॥ “নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সার্কিট হাউস প্রাঙ্গনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তানিয়া সুলতানা,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,ইলিমেন্ট হাজং,ব্র্যাক জেলা সমন্বয়কারী,নজরুল ইসলাম,ডিষ্ট্রিক ম্যানেজার (ডিএম) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি,মো: বেলাল,অফিসার,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি,রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান প্রমূখ।বেগম রোকেয়া দিবসউপলক্ষেমৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামের শামছুন্নাহার বেগম,সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়শ্রী দাশ মৌ। তার মধ্যে শামছুন্নাহার বেগম ও জয়শ্রী দাশ মৌব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পল্লীসমাজের সদস্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.