
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ কিতেন্দ্র চন্দ্র শীল(৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত কিতেন্দ্র চন্দ্র শীল পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের দিজেন্দ্র শীলের ছেলে।
১০ ডিসেম্বর শুত্রুবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই জুনেদ আহমেদ, এএসআই মোঃ রাজিব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর ঘোষিত বিশেষ অভিযানে কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রাম থেকে কিতেশ চন্দ্র শীল নামের মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.