
এইচ ডি রুবেল॥ কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দ্যেগে ৩০ আগস্ট মঙ্গলবার কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্যের চাকুরী থেকে অবসর গ্রহন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক এবি ফরহাদ এর পরিচালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য (সজল), সম্বর্ধিত সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর আওয়ামীলীগ সম্পাদক গৌরা দে, উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ও এমআর ইন্টাঃ একাডেমীর অধ্যক্ষ রিনা বেগম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহঃ অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল আমিন চৌধুরী ও শিরিন বেগম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.