
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয়ের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা আয়োজিত মেয়র চত্বর প্রাঙ্গনে শুরু হয়েছে বই মেলা।শনিবার ১১ ডিসেম্বর বিকেলে দশ দিনব্যাপি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলা এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন আহমাদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ প্রমুখ। মহান বিজয় দিবস- ২০২১ উপলক্ষে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়েজনে সদর পৌরসভার চত্তরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.