
স্টাফ রিপোর্টার॥ কেক কাটা ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
১২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের দর্জিমহলস্থ মন্ত্রীর নিজ বাড়িতে অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত মন্ত্রীর সহধর্মিনী মৌলভীবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মন্ত্রীর ছোট ভাই জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, মন্ত্রীর কন্যা কেন্দ্রীয় যুবলীগ উপ মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, সৈয়দা সাবরিনা শারমিন, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, রাজনগর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাম্মু, একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.