
এইচ ডি রুবেল॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ১৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৮ টায় ৪দিনব্যাপী বিজয় মেলার বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের সিনিয় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা, থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
বিজয় মেলা সমাপ্ত হবে ১৬ ডিসেম্বর রাতে। প্রতিদিন রাতে দর্শকদের বিনোদনের জন্য থাকছে চ্যানেল আই ক্ষুদে গানরাজের মাহিম ও ঢাকা থেকে আগত শিল্পী চ্যানেল আই’র সাদিয়া লিজা ও কামরুজ্জামান রাব্বি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.