
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের সকল সকল কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করেছে।
১৬ ডিসেম্বর ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ দিবসের কার্যক্রম শুরু হবে৷ এরপর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে পৌর জনমিলন কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
বিকাল ৪ ঘটিকায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী শপথ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, সদর উপজেলা ব্যতীত বাকি ৬ টি উপজেলার ৬টি স্থানে উপজেলা পর্যায়ে এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের ৬৭টিস্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশব্যাপী একই সাথে শপথ গ্রহণের জন্য মৌলভীবাজার জেলার সকল জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.