
পলি রানী দেবনাথ॥ স্বেচ্ছায় রক্তদানকারীদের নিয়ে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের সহযোগিতায় এবং কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠের বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ ডিসেম্বর রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্নের ঢেউ সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী। এ সময় তিনি বলেন,আমরা স্বেচ্ছায় রক্তদান করবো এবং যুবসমাজকে রক্তদানে উৎসাহিত করবো। তবে রক্তদানের ক্ষেত্রে একজন ব্যক্তির ওজন ৪৫ কেজির উপরে হতে হবে। রক্ত দেওয়ার কমপক্ষে চারমাস পর (বিশেষ করে মেয়েরা) অন্য ব্যক্তিকে রক্ত দেওয়া যাবে।রক্ত দেওয়ার আগে দাতার কোন ঘাতকব্যাধি রোগ যেমন-এইচ আইভি,হেপাটাইটিস বি পজেটিভ,ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ,নিম্ন রক্তচাপ ইত্যাদি আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। যাদের এ ধরনের রোগ আছে তারা রক্তদান করতে পারবেন না।এসময় আরো উপস্থিত ছিলেন, সপ্নের ঢেউ সমাজ কল্যান সংস্থার সভাপতি এ সামাদ আজাদ,অনুষ্ঠান প্রযোজক মো: কামরুজ্জামান মিঠু,শারমিন সুলতানা,রেড ক্রিসেন্টের সদস্য প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.