
এইচ ডি রুবেল॥ শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার ১৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ এর সঞ্চালনায় শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানের স্মৃতিসৌধে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. উসমান গণি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মবশ্বির আলী, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, যুক্তরাষ্ট্রস্থ নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মইনুর রহমান সুয়েবসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন’৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত জাতি ও দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.