
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস ২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহষ্পতিবার ১৬ ডিসেম্বর জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিব টুটু, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুল ওয়াহাব চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.