
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। এরপর ৭১’এর মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং রাহেলা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত নারী আসসের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম রেজিয়া রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিক্সন গৌছউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শ্রীকান্ত সূত্রধরসহ বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেত্রৃবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.