
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নি:স্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেট-এর উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে লেন্স সংযোজনসহ চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার সকালে নি:স্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক, সিলেট শাবিপ্রবি’র সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংস্থার জনহিতকর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের জন্য সেবামূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।
তিনি বলেন, উক্ত সংস্থা দীর্ঘদিন যাবৎ সিলেট বিভাগের বিভিন্নস্থানে দু:স্থ মানুষের সেবায় নিয়োজিত রেখে প্রশংসিত হয়েছে ও হাজার হাজার মানুষ বিভিন্ন সেবা পেয়ে উপকৃত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাউৎগাঁও ইউপির বিদায়ী চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক বদরুল ইসলাম, শেখ আশরাফ উদ্দিন হিরু ও আব্দুল কাদির পাকুল প্রমুখ।
ফ্রি চক্ষু শিবিরে উপজেলার রাউৎগাঁও, পৃথিমপাপশা, কর্মধা, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার, কাদিপুর, ভূকশিমইল, কুলাউড়া সদর ও জয়চন্ডী ইউনিয়নের ৭০০ জন চক্ষুরোগীকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা দেয়া হয়। এরমধ্যে ১০০ জন ছানিপড়া চক্ষুরোগীদের বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে অপারেশনের মাধ্যমে বিনামূল্যে ল্যান্স সংযোজনের জন্য প্রেরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.