
স্টাফ রিপোর্টার॥ চা বাগান ও হাওড় বেষ্টিত অঞ্চলের গ্রাহকবৃন্দের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজারের চৌমুহনা এলাকায় ও মুন্সীবাজারে এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২০ ডিসেম্বর দুপুরে পূবালী ব্যাংক লিমিটেড এর ২৭৫ ও ২৭৬তম এটিএম বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক কার্ড ডিভিশনের প্রধান মহাব্যবস্থাপক অসীম কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের প্রধান মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান ও মৌলভীবাজার প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার বাবুল চন্দ্র দাস, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য কমলগঞ্জের মুন্সীবাজারে ২৭৫তম ও মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় ২৭৬তম এটিএম বুথ আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। এছাড়াও শহরের এম সাইফুর রহমান সড়কে একটি এটিএম বুথ স্থানান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.