
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৩০ আগস্ট মঙ্গলবার হাকালুকি হাওরের তেঘরিঘাটে ৬৬৭ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তির সময় উপস্থিত ছিলেন আব্দুল মতিন এমপি, মৎস্য অধিদফতরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোশারেফ হোসেন, জেলা মৎস্য (রিজার্ভ) তপন কুমার পাল, উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ, ভেটেরিনারি সার্জন আব্দুল¬াহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার আব্দুল মতলিব, সহকারী মৎস্য অফিসার মীর আলতাফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, মৎস্যজীবি প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে উপজেলার ২৫টি সরকারী প্রাতিষ্ঠানিক পুকুরে ৪০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.