
এইচ ডি রুবেল॥ কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার ১ যুগ পূর্তি উপলক্ষে সংলাপ পরিবারের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ ডিসেম্বর সোমবার রাতে কুলাউড়া পৌরসভা হলরুমে পত্রিকার প্রকাশক ও সম্পাদক, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপনের পরিচালনায় পত্রিকার ভূয়সী প্রশংসা ও উত্তোরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, জুড়ী টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) ফরহাদ আহমদ, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান ফজলু, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মবশ্বির আলী,যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী কমিউনিটি লিডার ইলিয়াছ খছরু ও মইনুর রহমান সুয়েব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, কুলাউড়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাইদ ফুয়াদ, মুক্তাদির হোসেন, সঞ্জয় দেবনাথ, তাজুল ইসলাম, এম এ কাইয়ুম, এস আলম সুমন, প্রভাষক খালিক উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা, ভবিষ্যৎ প্রজম্মকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংলাপ পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করবে পত্রিকাটি তার জন্মলগ্ন থেকে বিরামহীনভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে, আগামীতে এই পত্রিকা তার লেখনী দিয়ে সাধারণ মানুষের কথা বলে একটি সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে উপস্থিত সংলাপ সম্পাদকসহ অতিথি ও সুধীবৃন্দ কেক কেটে যুগ পূর্তি উৎসব পালন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.