
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে মূর্তি ভাংচুর মামলার এজাহারভূক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টার দিকে র্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার মুন্সীবাজার মইদাইল গ্রামের নিজ বাড়ি থেকে মৃত কনা মিয়ার ছেলে হেকিম মিয়া (২৫) কে গ্রেফতার করে। আটককৃত হেকিম মিয়ার বিরুদ্ধে হিন্দু ধর্মীয় অনুভুতিতে আঘাতের উদ্দেশ্যে মূর্তি ভাংচুরের মামলার এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান র্যাবের হাতে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মূর্তি ভাংচুর মামলায় এজাহারভূক্ত একজন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.