
আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যাত্রা শুরু করেছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ব্যাংক শাখাটির বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মুহাম্মদ আলী।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও বড়লেখা শাখার ইনভেস্টম্যান্ট ইনচার্জ হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ, বড়লেখা ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি অজয় দত্ত, ব্যাংক ভবনের স্বত্তাধিকারী মিজানুর রহমান খছরু, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ব্যবসায়ী সয়দুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর হোসেন চৌধুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.