
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের সালেহ স্টোরের আরব আলীর ভাড়া বাসায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলার ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়া খেলার দুই প্যাকেট তাস ও ১০,৬৪০ টাকা জব্দ করা হয়।
২২ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের এম সাইফুর রহমান সড়কের এক বাসায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা।
গ্রেপ্তার কৃতরা হলেন মোঃ রোমান মিয়া (৩১), পিতা-আজমান মিয়া, সাং- বলিয়ারবাঘ, থানা ও জেলা- মৌলভীবাজার, মনির হোসেন (৪০), পিতা- আব্দুর রশিদ, সাং- উত্তর চাঁদপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, মোছাব্বির মিয়া (৪০), পিতা- আব্দুল মহিত, সাং- পুরাতন হাসপাতাল রোড, থানা ও জেলা-মৌলভীবাজার,ফজলুর রহমান (৫৫), পিতা- মৃত ছমির উদ্দিন, সাং- বলিয়ারবাগ, থানা ও জেলা- মৌলভীবাজার, আশ্ররাফ মিয়া (২৭) পিতা- ইসমাঈল মিয়া, সাং-সাবিয়া, থানা ও জেলা- মৌলভীবাজার আরব আলী (৫০), পিতা- মৃত ইউনুছ আলী, সাং- বামকাজি, থানা ও জেলা- হবিগঞ্জ।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.