
আব্দুর রব॥ বড়লেখায় মুজিব শতবর্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ’ উপলক্ষে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ৩৫ জন ঋণ গ্রহীতার মাঝে মোট ৯ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ব্ক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.