
আব্দুর রব॥ বড়লেখায় খিস্ট্রান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার ৪৬টি গীর্জায় জি.আর চালের ছাড়পত্র (ডিও) প্রদান করা হয়েছে। প্রত্যেকটি গীর্জায় ৫০০ কেজি হারে সর্বমোট ২৩ মেট্রিক টন জি.আর চাল প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ চাল বরাদ্দ দিয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ব্ক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পুঞ্জিপ্রধান (মান্ত্রী) সুখমন আমসে, দীপক এন্ডু কস্তা, কেনেডি সুমের প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.