
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেম্বার প্রার্থী শামীম (ফুটবল মার্কা) এর সমর্থক সৈয়দ দোলন মিয়া গুরুত্বর আহত হয়েছেন।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কদমহাটা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আসন্ন চর্তুথধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনসুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে শামীম (ফুটবল) এবং মোনাহিম মিয়া (মোরগ) প্রতীকে নির্বাচন করছেন। রাত ১০ টার দিকে শামীম (ফুটবল) এর সমর্থক সৈয়দ দোলন মিয়া (৩২) কদমহাটা বাজারে ঔষধের দোকানে ঔষধ কিনতে গেলে মেম্বার প্রার্থী মোনাহিম মিয়ার সমর্থক টিপু ও আবুল মিয়াসহ অজ্ঞাত কয়েকজন মিলে নির্বাচনী দ্বন্দ্বের জের ধরে দোলন এর ওপর হামলা চালায়। এতে দোলন মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.