
স্টাফ রিপোর্টার॥ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আপ্পান আলী বিজয়ী হয়েছেন।
৩ নং কামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়েছেন মোঃ আব্দুর রহমান (আওয়ামী লীগ), মোঃ আলাউর রহমান (স্বতন্ত্র), রাজু আহমেদ (ইসলামী আন্দোলন), সোহেল আহমেদ (স্বতন্ত্র), মোঃ ফয়সল আহমেদ (বিএনপি), আব্দুল খালেক (স্বতন্ত্র), মোঃ আব্দুস সালাম (স্বতন্ত্র), আপ্পান আলী (স্বতন্ত্র)।
কামালপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭০৭ জন, নারী ভোটার ৬ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্র ৯টি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.