
আব্দুর রব॥ বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বড়লেখা পৌরশহরের গ্রামীণ বেকারিকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারিকে ২০ হাজার টাকা ও জুমা বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেকারিকে জরিমানা আরোপের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.