
কুলাউড়া অফিস॥ প্রাথমিক শিক্ষা বিভাগে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম। শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত হয়েছে কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩১ আগস্ট বুধবার উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এই ঘোষণা দেয়া হয়। প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় বাছাই কমিটি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ এর জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসার হিসেবে কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলামকে নির্বাচিত করা হয়। এছাড়া কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.